বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

দখলমুক্ত কারাবাখে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা আজারবাইজানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলমুক্ত কারাবাখ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে আজারবাইজান। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, কারাবাখের ফুযুলি শহরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, ‘চলতি ২০২১ সালের মধ্যেই এটি চালু হবে। এ বছরই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করবে বলে আশাকরছি।’

আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখ অঞ্চলটি মুক্ত করার পর সেখানে ব্যাপক উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছে আজারবাইজান। আর্মেনিয়ার দখলে যাওয়ার পর যেসব পরিবার ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল তারা আবারও ফিরে আসতে শুরু করেছে।

গত সেপ্টেম্বরে নাগর্নো-কারাবাখ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বিশাল এলাকা দখলমুক্ত করতে আর্মেনিয়ার ওপর শক্ত আঘাত হানে আজারবাইজান। এরপর ১০ নভেম্বর দুই দেশ শান্তি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী নিজের এলাকাগুলো ফিরে পায় আজারবাইজান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ