বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসআইসহ আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের ২ এসআইসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের দক্ষিণ পাড়ার প্রধান সড়কে দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের এস আই আজাদ ও এসআই হুমায়ূন এবং জোতমোড়া গ্রামের মকছেদের ছেলে রাজু (২৫) ও আব্দুল মান্নানের ছেলে রাকিব (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে এসআই আজাদ ও এসআই হুমায়ূন থানার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ক্যাবল অপারেটর রাজু ও রাকিব জোতমোড়া দক্ষিণ পাড়া নামক স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের ৪ জনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের দুই এসআইসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ