বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মাদরাসায় যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আলিফ হোসেন (৭) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিৎলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আলিফ হোসেন চিৎলা নতুন পাড়া গ্রামের জিয়ার আলীর ছেলে ও চিৎলা দারুল আরকাম নুরানী মাদরাসার শিশু শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আলিফ হোসেন মাদরাসায় যাওয়ার পথে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলার মোড় নামক স্থানে রাস্তা পার হতে গেলে কার্পাসডাঙ্গাগামী দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলিফ মারা যায়। থানা পুলিশ ইজিবাইকটি আটক করেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ