শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে খতমে নবুওয়াত মারকায বাংলাদেশ এর কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: শীতে কাতর দেশের অসহায় মানুষের মাঝে বরাবরের মতো এ বছরও শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে খতমে নবুওয়াত মারকায বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (৩ জানুয়ারি) পঞ্চগড়ের আটোয়ারী পাইলট গার্লস হাই স্কুল ও ঠাকুরগাঁওয়ের খুরম খাঁ দিঘি আদর্শ গ্রামে প্রায় ১৫০টি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।

মুসলিম হেল্প ইউকে-এর অর্থায়নে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খতমে নবুওত মারকায ঢাকা এর ফাউন্ডার ডিরেক্টর মুফতি শুয়াইব ইবরাহীম, মুফতি মুমিনুল হক চৌধুরী, মাওলানা রায়হান লায়েক প্রমূখ।

এ সময় মুফতি শুয়াইব ইবরাহীম ইমান বিষয়ে আলোচনা করেন এবং কাদিয়ানি ধর্ম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন।

প্রসঙ্গত, ফেরাকে বাতেলা ও অমুসলিমদের মাঝে বুদ্ধিবৃত্তিক কর্মপদ্ধতির মাধ্যমে দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ করে আসছে খতমে নবুওয়াত মারকায বাংলাদেশ। দাওয়াতে কাজের মেহনতকে আরো জোরদার করতে খতমে নবুওয়াত মারকায ইতোমধ্যে পঞ্চগড় ও ঝিনাইদহে দু’টি আঞ্চলিক মারকায প্রতিষ্ঠা করেছে ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ