বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

কুলিয়ারচরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার সকালে ভৈরব-ময়মনসিংহ রেলপথের কুলিয়ারচরের ছয়সুতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে মালবাহী একটি ট্রেনে করে যন্ত্রাংশ ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়ি স্টেশনে নেয়া হচ্ছিল। সকাল ১০টার দিকে ট্রেনটি ছয়সুতি এলাকা অতিক্রম করার সময় একটি বগি লাইনচ্যুত হয়। পর ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর, কিশোরগঞ্জ এক্সপ্রেস, চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের যাত্রা বিলম্বিত হচ্ছে।

ভৈরব স্টেশনের স্টেশনমাস্টার একেএম কামরুজ্জামান বলেন, দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ