বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে বিপুল গোলাবারুদ চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ চুরি হয়েছে। ইসরাইলি দৈনিক ‘ইয়াদিউত অহারোনোত’ এ খবর দিয়েছে।

পত্রিকাটি জানায়, ইসরায়েলের ‘আন নাকাব' এলাকায় প্রশিক্ষণের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি থেকে গোলাবারুদ চুরি হয়েছে। তবে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

পত্রিকাটি আরও জানায়, ৫ দশমিক ৫৬ মিলিমিটার ব্যাসার্ধের ৯৩ হাজারের বেশি গুলি চুরি হয়েছে। এই চুরির ঘটনাকে বড় ধরণের দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের গুদাম থেকেও ব্যাপক পরিমাণ বিস্ফোরক চুরি হয়েছে।

ইসরায়েলে গত কয়েক বছরে অস্ত্র ও গোলাবারুদ চুরি যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছর আল-জালিল সামরিক ঘাঁটি থেকে এম-সিক্সটিন মডেলের ৪৬টি রাইফেল চুরি হয়। এছাড়া কারমিয়িল ঘাঁটি থেকে ১৫ ধরণের বিভিন্ন অস্ত্র খোয়া যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ