শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন ‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’ আদি রূপে ফিরবে রাজধানীর জিরানি-মান্ডা খাল  ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে’ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ইসলামী ছাত্র আন্দোলনের এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, মাদরাসাপড়ুয়াদের সংখ্যাও উদ্বেগজনক  ‘ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে’ ইসরায়েলের দিকে ইরানের পাল্টা হামলা শুরু গাজীপুরে আগুনে পোড়া দুই মরদেহ উদ্ধার

অক্সফোর্ডের ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধানের বরাতে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রোববার (৩ জানুয়ারি) দেয়া এ ঘোষণার ফলে দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

সিরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা রোববার জানান, কয়েক মাসের জন্য ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেবে না ভারত। ভারতীয়রা যাতে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন পায় সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা ভ্যাকসিন বণ্টন পরিকল্পনার শুরুতেই ভারত কমপক্ষে ৩০ কোটি জনগণকে টিকা দিতে চায়। যার মধ্যে অগ্রাধিকার পাচ্ছেন স্বাস্থ্যকর্মী, পুলিশসহ সামনের সারির যোদ্ধারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ