বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল, আন্তর্জাতিক ফ্লাইট চালু সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রুখতে দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছিল সৌদি আরব। সেই অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। আজ স্থানীয় সময় সকাল ১১টা থেকে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে।

রোববার ভোরে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিমানপথের সঙ্গে সঙ্গে স্থল ও নৌপথও খুলে দেয়ার কথা জানিয়েছে দেশটি।

এর আগে ডিসেম্বরের মাঝামাঝি করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি। শুরুতে এক সপ্তাহের জন্য বন্ধ করলেও পরে এই নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হয়।

সৌদি আরব এরই মধ্যে করোনার টিকা প্রয়োগ শুরু করেছে। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সবার আগে টিকা দেয়া হচ্ছে। দেশটিতে করোনা শনাক্ত ও মৃত্যু অনেকটা কমেছে।

দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৯৭৯ জনের, মৃত্যু হয়েছে ৬ হাজার ২৩৯ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ২৬৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ