বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ রোববার বছরের প্রথম কার্যদিবসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, মিয়ানমারের ব্যবহারে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। আর আলোচনা অব্যাহত রাখার মাধ্যমেই সমাধান আসতে পারে।

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপানও আমাদের সহযোগিতা করবে। চীনের মতো জাপানকে নিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ত্রিপক্ষীয় উদ্যোগের চেষ্টা করছে বাংলাদেশ।’

ভাসানচর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, যেসব রোহিঙ্গা ওখানে গেছেন তারা উন্নত পরিবেশ দেখে খুবই খুশি। কয়েকটি দেশও এজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ