রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

যুক্তরাজ্য ফেরত ১৩ যাত্রী কোয়ারেন্টিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা শুরু করেছে সরকার। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে যুক্তরাজ্য থেকে আসা বিমান যাত্রীদের ঢাকার দিয়াবাড়ি এবং আশকোনা হজ ক্যাম্পে সরকারিভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা শুরু হয়েছে।

এখানে থাকতে না চাইলে তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে। তবে সেখানে থাকতে হবে নিজস্ব খরচে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান বলেছেন, শুক্রবার যুক্তরাজ্য থেকে ১৩ জন এসেছেন। তাদের স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর সাহায্যে সরকারি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরে পিসিআর টেস্ট করার ব্যবস্থা নেই। তবে কোয়ারেন্টিন সেন্টারে আছে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আক্রান্ত, মৃত্যু বাড়ছে। এরই মধ্যে বিভিন্ন দেশে করোনার নতুন ধরণ শনাক্ত হয়েছে। করোনা সংক্রমন রোধে বিভিন্ন দেশের মতো বাংলাদেশও নানা উদ্যোগ গ্রহণ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ