বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নরসিংদীতে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার জঙ্গুয়ায় যাত্রীবাহি বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে প্রাইভেটকারের ৪ জন নিহত হয়েছে।

আজ শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নে মহাসড়কের জঙ্গুগুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় প্রাইভেটকারটির ৪ যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষের সময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত ওই প্রাইভেটকারটি কেটে ওই ৪ জনের লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনা কবলিত ওই প্রাইভেটকারটিতে চালকসহ মোট ৪ জন অবস্থান করছিলেন। বিকেল ৪টার দিকে মহাসড়কের জঙ্গুগুয়া এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আল মোবারক পরিবহন নামের ওই বাসটি সিলেটের দিকে যাচ্ছিল।

বাসটি প্রচন্ড গতিতে আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে প্রাইভেটকারটির সঙ্গে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি কেটে ৪ জনের লাশ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। পরে তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ