শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

ক্ষমতার শেষ সিঁড়িতে এসে শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ব্যবসায়ীদের আপত্তি অগ্রাহ্য করে অভিবাসী শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বলছেন, করোনাভাইরাস মহামারিতে অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশি শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা জরুরি।

গ্রিন কার্ডের বেশ কিছু আবেদনকারী এবং অস্থায়ী বিদেশি শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ করে গত এপ্রিল ও জুনে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৩১ ডিসেম্বর ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার নতুন করে এর মেয়াদ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট।

তার এ নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে অভিবাসী শ্রমিকদের ওপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা।করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়ে বর্তমানে বেকারভাতা নিচ্ছেন প্রায় দুই কোটি মানুষ।

এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। যদিও আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর নিষেধাজ্ঞা তুলে দেবেন কি না সে বিষয়ে তিনি এখনও কিছু বলেননি। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া তার জন্য কঠিন কিছু হবে না।

জানা যায়, গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক বিদেশি শ্রমিকদের ওপর ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেন। তখন আদালত বলেছিলেন, নিষেধাজ্ঞার কারণে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি হতে পারে।

তবে এই স্থগিতাদেশের বিরুদ্ধে নবম সার্কিট কোর্ট অব আপিলে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আগামী ১৯ জানুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ