শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’

২৪ পৌরসভায় ভোটের ফল প্রত্যাখ্যান বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় অনুষ্ঠিত ভোটের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন (ইসি) ভুয়া- এটা আমার কথা নয়, বিশিষ্ঠজনদের কথা। তাদের নিয়ে কথা বলাটাই অপমানজনক।

মঙ্গলবা সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ সরকারের আমলে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কখনোই কোনো সুষ্ঠু নির্বাচত হতে পারে না। আরেকবার সেটি প্রমাণ হল। পৌর নির্বাচনে আমরা একটাও বর্জন করিনি। এই নির্বাচনের ফল কী তা জনগণ দেখেছে। আমরা দু’টো বাদ দিয়ে সবগুলোর ফলাফল প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, প্রথম দফায় অনুষ্ঠিত নির্বাচনী ফল পূননির্ধারিত।

সোমবার পৌর নির্বাচনের প্রথম দফায় ২৪টি পৌরসভায় ভোট হয়। ভোট চলাকালেই বিএনপি ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে। শেষ পর্যন্ত বেশিরভাগ পৌরসভাতেই মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।

ইভিএমে আবারও অনাস্থার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এগুলো আপনার কিছু কিছু পূর্ব নির্ধারিত বটেই, কিছু ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কারসাজি। আমরা ইভিএমে বরাবরই আপত্তি জানিয়ে এসেছি যে, ইভিএমে সবচেয়ে বেশি কারচুপির সুযোগ। কারণ আমাদের দেশের মানুষ এখনো বুঝতেই পারে না ইভিএম কী?

বিএনপি মহাসচিব বলেন, আজকে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউরোপ, ভারতও ইভিএমের বিরুদ্ধে কথা বলছে। এই মেশিন দিয়ে সঠিক নির্বাচন কখনই সম্ভব নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ