রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

ফের বিমানবন্দরে মিলল ২৫০ কেজি ওজনের বোমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা পাওয়া গেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বোমাটি উদ্ধার করা হয়। এ নিয়ে বিমানবন্দর থেকে মোট ৪টি বোমা উদ্ধার করা হলো। সবগুলো বোমা উদ্ধার হয়েছে চলতি ডিসেম্বর মাসেই।

ধারণা করা হচ্ছে, এই বোমাটির ওজনও আগের গুলোর মতোই ২৫০ কেজি হতে পারে। পরে খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে।

এর আগে গত ৯, ১৪ এবং ১৯ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ২৫০ কেজি ওজনের তিনটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ