রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

করোনায় মারা গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউরের স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা। আজ সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জানা যায়, ড. মসিউর রহমান ও তার স্ত্রী রওশন রহমান ইভা নভেম্বর মাসের শেষের দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এর পর থেকে তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ পরীক্ষায় যদিও তাদের দুই জনেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে, তবে হাসপাতালে থাকতেই মারা গেলেন রওশন আরা ইভা।

বিষয়টি নিশ্চিত করেছেন ড. মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী। তিনি জানান, বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর রহমানের শরীর অনেকটা ভালো আছে। এখনো তিনি হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, নিজের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের সহধর্মিণী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। সেইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ