রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়া হয়।

আজ শনিবার সকাল থেকে জয়দেবপুরের তিনসড়ক এলাকায় অবস্থান নেন স্টাইল ক্রাফ্টস নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ওই কারখানায় গত সেপ্টেম্বর ও অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেয়া হয়। তবে নভেম্বরের বেতন দেয়ার জন্য একাধিকবার তারিখ দেয়া হলেও এখনও পর্যন্ত তা পরিশোধ করা হয়নি। এ অবস্থায় অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ