রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

ধামরাইয়ে পিকআপের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আবির হাসান (২৫) উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের মুহা. আইয়ুব হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ সদর থানায় কনস্টেবল (গাড়িচালক) হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ধামরাইয়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জে কর্মস্থলের উদ্দেশে রওনা হন আবির। রাতে পেছন থেকে বেপরোয়া গতির একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোলরা হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত পিকআপভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিবার এলে আলোচনা করে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ