রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

রোহিঙ্গাদের সহায়তা করে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে: তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা করে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করে তুরস্ক। তবে অবশ্যই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা উচিত।

বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকায় আসেন। আজ সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়বেন।

আলোচনায়, দুই দেশের বাণিজ্য, করোনা সংকট মোকাবিলা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। এসময় তুরস্ক বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেয়। এ বৈঠকে বঙ্গবন্ধু ও কামাল আতাতুর্কের ভাস্কর্য অবমুক্ত করা হবে শিগগিরই এ নিয়ে আলোচনা হয়েছে।

কোভিডের সাকসেসফুল লড়াইয়ে স্বাগত জানিয়েছে তুরস্ক। এক্ষেত্রে বাংলাদেশের আরও সহযোগিতা দরকার হলে তুরস্ক দিতে রাজি বলে তিনি জানান। হাসপাতাল নির্মাণেও সহযোগিতা করতে চায় তুরস্ক। তুরস্ক বলেছে, বাংলাদেশ আঞ্চলিক ভাবেই গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের সাথে আন্তরিকভাবেই কাজ করতে চাই।

বাংলাদেশে বিনিয়োগের বহু সম্ভাবনা রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আগাতে চাই। যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ