রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

এবার ঘরে বসেই মিলবে প্রাথমিকের নতুন বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা কারণে বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্কুল থেকে বই নিতে হবে। এবার একেক দিন একেক ক্লাসের শিক্ষার্থীদের হাতে প্যাকেটজাত বই তুলে দেয়া হবে। সেইসঙ্গে জমা নেয়া হবে পুরাতন বই।

এদিকে ৯ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। করোনার সংক্রমণ ঠেকাতে ১৭ই মার্চ থেকে কয়েক ধাপে বাড়িয়ে করা হয়েছে ১৬ই জানুয়ারি পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হওয়ায় চলতি বছরের সিলেবাস অসমাপ্ত রেখেই পরবর্তী ক্লাসে উন্নীত হয়েছে শিক্ষার্থীরা। আগের বছরের কিছু বিষয় নতুন সিলেবাসে যুক্ত করা হবে। তাই নতুন পাঠ্যবই নেয়ার সময় আগের বছরের পুরনো বই বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

আগামী ৩১শে ডিসেম্বর ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন করবেন। এ জন্য শিক্ষার দুই মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বই মোড়ক উন্মোচনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর পাঠ্যবই বিতরণের ঘোষণা হলে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন বই সংগ্রহ করতে হবে।

জানা যায়, বিতরণের জন্য এ বছর প্রায় ৩৫ কোটি বই মুদ্রণ করছে সরকার। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় ২৪ কোটি ৩৪ লাখ। বাকিটা প্রাথমিক স্তরের। ১লা জানুয়ারির আগে মাধ্যমিক স্তরের সব বই না পৌঁছলেও প্রাথমিক স্তরের সব বই পৌঁছে যাবে স্কুলে স্কুলে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ