রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস আগামী ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) অবসরে যাচ্ছেন। তাকে ওইদিন থেকে অবসর দিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। একইসঙ্গে আগামী ১ জানুয়ারি থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) দেয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকাকালীন গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান আহমদ কায়কাউস।

আহমেদ কায়কাউস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় তাকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান তিনি। গত বছরের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হন তিনি।

নতুন মুখ্য সচিব হিসেবে কয়েকজন সিনিয়র কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। আহমেদ কায়কাউস চুক্তিতে বহাল থাকছেন এমন কথাও শোনা যাচ্ছে। তবে কে নতুন মুখ্য সচিব হবেন তা প্রধানমন্ত্রী চূড়ান্ত করবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ