বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

মসজিদে যাওয়ার পথে আফগান সাংবাদিককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় শহর গাজনিতে মসজিদে যাওয়ার পথে রাহমাতুল্লাহ নেকজাদ নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই নিয়ে গত দুই মাসে দেশটিতে তিনজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেন।

সোমবার গাজনি প্রদেশের পুলিশের মুখপাত্র আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির কাছে মসজিদে যাওয়ার সময় সাংবাদিক নেকজাদকে সাইলেন্সড পিস্তল থেকে গুলি করে হত্যা করা হয়।

কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির কাছেই সাংবাদিক রাহমাতুল্লাহ নেকজাদকে গুলি চালিয়ে হত্যা করা হয়। আফগান জার্নালিস্ট সেফটি কমিটি সূত্রে জানা গেছে, ৪০ বছর বয়সী নেকজাদ এএফপি এবং আলজাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। এমনকি তালেবানও এর দায় অস্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র জাইবুল্লাহ মুজাহিদ বলেন, ‘এ হত্যাকাণ্ডকে আমরা দেশের জন্য বড় ক্ষতি মনে করি।’

ডিসেম্বরেই দেশটিতে গুলি চালিয়ে গাড়িচালকসহ হত্যা করা হয় এক টিভি চ্যানেলের উপস্থাপিকাকে। ২০ বছর বয়সী মালালাই মাইওয়ান্দ এনিকাস রেডিও ও টেলিভিশন চ্যানেলে চার বছরেরও বেশি সময় ধরে উপস্থাপিকা হিসেবে কাজ করছিলেন। সাংবাদিকতা ছাড়াও নারী ও শিশু কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন এ উপস্থাপিকা।

এর আগে ২০১৭ সালে এনিকাস রেডিওর এক গাড়িচালকসহ বেশ কিছু কর্মী মারা যান অফিসের পাশেই একটি হামলায়। ২০১৮ সালে এই রেডিও স্টেশনের পরিচালককে গুম করে অজ্ঞাত কিছু ব্যক্তি। এ ছাড়া শুধু ২০১৯ সালেই অন্তত ১০ জন সাংবাদিক খুন হয়েছেন আফগানিস্তানে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ