বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ সভাপতিসহ তিনজন রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় বাঘা যতীনের আবক্ষ ভাস্কর্য ভাঙচুরের মামলায় যুবলীগ সভাপতিসহ তিন আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট সেলিনা খাতুন রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় এ মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেককে সাত দিনের করে রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করে কুমারখালী থানা পুলিশ।

জানা যায়, আসামিরা হলেন- কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়া ফুলতলা গ্রামের বাসিন্দা মহিরুদ্দিন সেখের ছেলে আনিচুর রহমান আনিচ, নাসির উদ্দিনের ছেলে সবুজ হোসেন এবং বুদ্দিন মণ্ডলের ছেলে হৃদয় হোসেন।

এদিকে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, ‘বাঘা যতীনের আবক্ষ ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ