বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

কৃত্রিম মুরগির গোশত তৈরি করলো সিঙ্গাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইফুল্লাহ্ আল এরশাদ।।

সিঙ্গাপুরের একটি গবেষণাগার কৃত্রিম মুরগির গোশত তৈরি করেছে৷ গত শনিবারে সিঙ্গাপুরের একটি উন্নত রেস্তোঁরায় গোশত পরিবেশন করা হয়।

গণমাধ্যম আখবারুল খলিজ জানায়, রেস্তোঁরাটি ১৪ থেকে ১৮ বছরের তরুণদের বিশেষ দাওয়াত করে এ গোশত পরিবেশন করে৷ দেশটি গোশত আবিস্কারের এ ঘটনাকে বিশ্বের খাদ্য শিল্পের ‘মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করে। উৎপাদিত এই কৃত্রিম গোশত বিশ্ব-বাজারে গৃহীত হবে, পৃথিবী থেকে উদ্ভুত গোশত সংকট দূর করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে দেশটি৷

এদিকে সিঙ্গাপুরের ‘ইট জাস্ট’ নামক উন্নত একটি কোম্পানী জানায়, সিঙ্গাপুরের ‘খাদ্য সুরক্ষা সংস্থা’ পশুর কোষ থেকে এই কৃত্রিম গোশত বিক্রি করার অনুমোদন দিয়েছে৷ কোম্পানীটি বুধবার রাতে ঘোষণা করে, গোশতগুলোর সর্বপ্রথম বাণিজ্যিক বিক্রয় দেশের উন্নত একটি সড়কে অবস্থিত অত্যাধুনিক হোটেলগুলোতে হবে৷

রেস্তোঁরাটির প্রতিষ্ঠাতা ‘মার্ক নিকোলসন’ বলেন, আবিষ্কৃত এই কৃত্রিম গোশত, জলবায়ু এবং পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে কার্যকরি ভূমিকা পালন করবে৷ সূত্র: আখবারুল খলিজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ