বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

মঙ্গলবার কক্সবাজারে আসছেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী (কক্সবাজার) থেকে>

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) মাহফিলে যোগ দিতে কক্সবাজারে আসছেন।

২২ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত মাহফিলে ও সাংগঠনিক সফরে কক্সবাজার আসবেন তিনি।

আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার সদর আলহাজ্ব নুরুল আমিন।

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- মুফতি মিযানুর রহমান সাঈদ। এছাড়াও খ্যাতনামা ওলামা-মাশায়েখ ও বুযুর্গানে দ্বীন তাশরীফ আনবেন। মাহফিল বিকেল ৩ টায় শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

চরমোনাই পীরের আগমন ও প্রোগ্রাম সফল করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শুয়াইব। প্রোগ্রাম সফল করতে সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলার সকল দায়িত্বশীলবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, কর্মী সমর্থক ও জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।

ওআাই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ