বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

নতুন প্রজাতির করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: ব্রিটেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনে ছড়িয়ে পড়েছে নতুন প্রজাতির করোনা ভাইরাস। আর তা এরইমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

ব্রিটেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই প্রজাতির ভাইরাসের ব্যাপারে তিনি জনগণকে সর্বোচ্চ সতর্ক করে দিয়েছেন। জনগণকে শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো কঠোরভাবে মনে চলার তাগিদ দিয়েছেন তিনি।

স্কাই নিউজকে তিনি বলেছেন, পরিস্থিতি খুবই গুরুতর। দ্রুত ভ্যাকসিন প্রয়োগ করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হবে।

অবশ্য বিশ্বের প্রথম দেশ হিসেবে এরই মধ্যে ব্রিটেন গত সপ্তাহ থেকে নাগরিকদের করোনা টিকা দেয়া শুরু করেছে। এরইমধ্যে নতুন ভাইরাসের খবর পাওয়া গেল।

এর আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, নতুন করোনা ভাইরাস ৭০ শতাংশ বেশি সংক্রামক।

জানা গেছে, নতুন প্রজাতির ভাইরাসটি খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। একই প্রজাতির ভাইরাস পাওয়া গেছে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াতেও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ