বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

চীনের মত ফ্রান্সেও মুসলমানদের বন্দিশিবিরে আটকে রাখার প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে প্রকাশ্যে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ সা.-এর অবমাননার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে গোটা মুসলিম বিশ্ব। এর প্রেক্ষিতে দেশটিতে বসবাসকারী প্রায় ২২ হাজার মুসলমানের ওপর ব্যাপক নজরদারি চালায় ফরাসি সরকার। সেই পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এর মধ্যেই দেশটির পার্লামেন্টে মুসলমানদের বন্দিশিবিরে আটকে রাখার প্রস্তাব উঠেছে।

পার্লামেন্টের কট্টর ডানপন্থীরা প্রস্তাব করেছেন, দেয়ালঘেরা একটা নির্দিষ্ট অঞ্চল ঠিক করে সেখানে মুসলমানদেরকে আটকে রাখা হোক। তারা যেন চাইলেই সব জায়গায় যেতে পারে। দীর্ঘদিন ধরে যেভাবে উইঘুর মুসলমানদেরকে আটকে রেখেছে বলে অভিযোগ আছে চীনের বিরুদ্ধে। পার্লামেন্টে এমন প্রস্তাব করেছেন গিলুমে পেল্টিয়ার দলের এমপি মেরিয়ে লে পেন।

এমন প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের মানবাধিকারকর্মীরা। প্রস্তাব উত্থাপনকারী এমপি মেরিয়ে লে পেনকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দিয়েছেন তারা। মানবাধিকারকর্মীরা বলছেন, এই প্রস্তাব যদি পার্লামেন্টে পাস হয় তাহলে সেটা হবে ফ্রান্সের জন্য কলঙ্কজনক অধ্যায়। একইভাবে ফ্রান্সে বসবাসকারী মুসলমানরাও এমন প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ