বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

করোনায় হল বন্ধ: রাবির স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষা শুরু ২ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারিতে আবাসিক হল বন্ধ রেখে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের আটকে থাকা পরীক্ষা আগামী ২ জানুয়ারি থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ।

আজ সোমবার রাবির উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, যেসব বিভাগের শিক্ষার্থীরা ২০১৫-১৬ সেশনের অনার্স এবং ২০১৪-১৫ সেশনের মাস্টার্স পরীক্ষা শেষ করতে পারেনি, তারা আগামী ২ জানুয়ারি থেকে পরীক্ষা দিতে পারবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ডিপার্টমেন্ট তাদের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে। তবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ