রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘সীমান্ত হত‌্যা শূন‌্যের কোটায় নামিয়ে আনা সম্ভব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কূটনৈতিক আলোচনা ও সীমান্তবর্তী জনগণের মধ‌্যে সচেতনতা বাড়িয়ে সীমান্ত হত‌্যা শূন‌্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মুহা. সাফিনুল ইসলাম।

আজ রোববার বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, প্রতি বছরের মতো এ বছর বিজিবি দিবস পালন করা হচ্ছে না করোনার জন্য। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই দিবস উদযাপন করা হচ্ছে।

তিনি বলেন, মহামারির এই পরিস্থিতিতেও আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি। মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা পদ্মা-মেঘনা-যমুনা ইছামতি নদীর পাশের জেলেদের ১০০ নৌকা দিয়েছি।

তিনি আরও বলেন, প্রযুক্তিগত দিক থেকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। বিজিবিও তাল মিলিয়ে সময় উপযোগী করে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিজিবি সদস্যদের নতুন নতুন অনুশীলন ও প্রশিক্ষণ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ