বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

নারী হাজিদের সেবা দিতে কাবা শরীফে দেড় হাজার নারী কর্মী নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কার গ্র্যান্ড মসজিদ পবিত্র কাবায় নারী দর্শনার্থীদের সেবা দেয়ার জন্য বিভিন্ন বিভাগে প্রায় দেড় হাজার জন নারী নিয়োগ দিয়েছে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

আরব নিউজের খবরে বলা হয় আজ রোববার, তীর্থযাত্রীদের ও দর্শনার্থীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার জন্য নিয়মিত ব্যবস্থা নিচ্ছে জেনারেল প্রেসিডেন্সি।

এর মধ্যে কারিগরি ও পরিষেবা বিষয়ক সংস্থায় মোট ৬০০ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে। বাকী নারী কর্মীদের অন্যান্য বিভাগ যেমন ইলেকট্রিক যানবাহন, জমজম জল ইউনিট, গাইডেন্স এবং প্রশাসনিক বিষয়ক, জনসংযোগ, মিডিয়া এবং যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।

এ বিষয়ে মহিলা উন্নয়ন বিষয়ক উপ-রাষ্ট্রপতি ড. আল-আনউদ বিনতে খালেদ আল-আবউদ বলছেন, এই পদক্ষেপটি রাষ্ট্রপতির পরিবর্তন লক্ষ্য-২০২২ সালের উদ্যোগের একটি অংশ। এর লক্ষ্য হলো- মসজিদ দুটিতে প্রদত্ত সেবার মান আরো বাড়ানো।

এটি সৌদি নেতৃত্বে নারীদের ক্ষমতায়নের ও সৌদি ভিশন-২০৩০ এর সঙ্গে সামঞ্জস্য রেখে গ্র্যান্ড মসজিদে আগত নারী ইবাদতকারীদের সর্বোত্তম সম্ভাব্য পরিষেবা নিশ্চিত করার পরিকল্পনারও একটি অংশ, যোগ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ