বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

করোনায় মৃত্যু ১৬ লাখ ৯১ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৬৬ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ৯১ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ২০ হাজার ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৭৭২ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ১৫১ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৪৪ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। আর এই সময়ে নতুন করে ১৪ হাজার ৫৬৬ বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৮ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৪০১ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩১ হাজার ৬৫৯ জন এবং মারা গেছে এক লাখ ৪৫ হাজার ৬১৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮৬ হাজার ৩৫৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ