বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

একদিনের ব্যবধানে বোমায় প্রকম্পিত কাবুল, শিশুসহ নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একদিনের ব্যবধানে বোমা হামলায় আবারো প্রকম্পিত আফগানিস্তান। রাজধানী কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। পার্লামেন্টের এক সদস্যসহ আহত হয়েছেন আরো ১৫ জন। কয়েকজনের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল-জাজিরা জানায়, আজ রোববার (২০ ডিসেম্বর)-এর বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে বাড়ি-ঘর এবং দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ।

একে হামলা বলে অবিহিত করেছে দেশটির সরকার। একদিন আগেই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়।

নিরাপত্তা বাহিনী বলছে, গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি হামলার দায় স্বীকারে করে বিবৃতি দেয় আইএস।

প্রতিদিনই আফগানিস্তানের কোথাও না কোথাও বিস্ফোরণ অথবা হামলা হচ্ছে। হাঁপিয়ে উঠা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন কুলকিনারা বের করতে পারছে না। দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে তালেবান এবং দেশটির সরকারের মধ্যে আলোচনার মধ্যেই হামলার ঘটনা বেড়ে গেছে আফগানিস্তানে। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ