বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নাগরিক-অধিবাসী সবাইকে টিকা দেয়া শুরু করেছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান পৌঁছার পরের দিনই টিকা দিতে শুরু করেছে সৌদি আরব।

গত বুধবার টিকা পাওয়ার পর বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে টিকা দেওয়া শুরু করেছে দেশটি।

আরব নিউজ অনলাইনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সৌদিতে প্রথমে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াও আছেন। লোকজনকে আশ্বস্ত ও উৎসাহিত করতে তিনি টিকা নিয়েছেন বলে জানিয়ে বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে এই টিকা নিরাপদ।’

টিকা নেওয়ার জন্য লোকজনকে আগে নিবন্ধন করতে বলেছে সৌদি কর্তৃপক্ষ। এই আহ্বানের পর ২৪ ঘণ্টায় দেড় লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেছে।

মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে তারা বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ শুরু করল।

তিন ধাপে টিকার কার্যক্রম পরিচালনা করবে সৌদি। প্রথম ধাপে ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী নাগরিক-অধিবাসী, করোনার উচ্চ ঝুঁকিতে থাকা পেশাজীবী, রোগ প্রতিরোধক্ষমতা কম, দীর্ঘস্থায়ী ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রথমে টিকা পাবেন। সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ হাজার ৯১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ