বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮


দেখাও সরল পথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| নাজমুল হুদা মজনু ||

করুণার সিন্ধু যিনি, অসীম দয়ার ভাণ্ডার,
তাঁর শুভ নামে শুরু হোক প্রতিটি কাজ আমার।

হে রহমান, হে মহীয়ান, তুমি রাব্বুল আলামিন,
তোমারই হাতে সমর্পিত এই দেহ, প্রাণ ও দ্বীন।

তুমি পরম দয়ার সাগর, অতি মেহেরবান,
তোমার কৃপায় প্রবাহিত এই নিখিল জাহান।

তুমিই বিচার দিনের মালিক, তুমিই শেষ আশ্রয়,
তোমার নামে দূর হয়ে যায় সব দ্বিধা ও ভয়।
একমাত্র তোমারই বন্দেগি করি আমরা চিরদিন,
তোমার চরণে লুটিয়ে হ‌ই ভক্তির রঙে রঙিন।

বিপদ-আপদে তোমারই তো চাই সাহায্য 
কেবল,
তুমি ছাড়া আর কে দেবে বলো হৃদয়ে শক্তি-বল?
তুমি আমাদের দেখিয়ে দাও সেই অবিচল সরল পথ,
যে পথে চললে পূর্ণ হবে এই জীবন মহৎ।

যে পথে চলেছে তোমার প্রিয় অনুগ্রহপ্রাপ্ত যারা,
সেই জ্যোতির্ময় আলোকিত রাস্তা দেখাতে দাও সাড়া।
রক্ষা করো অভিশপ্তের অন্ধ গহ্বরে পতন হতে,
নিয়ে যেও না পথভ্রষ্টের ভ্রান্ত ভুল কোনো পথে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ