রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ কুড়িগ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ (১৯ ডিসেম্বর) শনিবার কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ দিন সকাল ৯টায় জেলার রাজারহাটের কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ফলে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে জানিয়েছেন কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

তিনি জানান, এবার আবহাওয়ায় কিছুটা বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। গত দুইদিন ধরে তাপমাত্রা কমতে থাকলেও ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় সকালে দেখা যাচ্ছে সূর্যের মুখ। দিনভর পাওয়া যাচ্ছে আলো। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসে উঠছে।

তবে উত্তর দিক থেকে হিমেল হাওয়া বয়ে আসায় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নদ-নদী মধ্যবর্তী দ্বীপচর ও তীরবর্তী চর গ্রামের মানুষ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ