বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

আফগানিস্তানের গজনি প্রদেশে কুরআন খতম ও দোয়া মাহফিলে ভয়াবহ বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গজনী প্রদেশের গিলান উপশহরে কুরআন খতম ও দোয়া মাহফিলে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান আজ এক বিবৃতিতে ঘোষণা করেছেন, গজনী প্রদেশের গিলান উপশহরে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলে গাড়ি বোমা বিস্ফোরণে ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, গজনীর গিলান নগরীর আয়োজন এলাকায় অবস্থিত একটি বাড়িতে কুরআন খতম ও দোয়া মাহফিল চলাকালীন সময় বিস্ফোরক পূর্ণ জারঞ্জ প্রকৃতির একটি ডিভাইস বিস্ফোরিত হয়েছে। দুর্ভাগ্যক্রমে, এই ঘটনায় ১৫ জন বেসামরিক নিহত ও ২০ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বা ব্যক্তি বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ