বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৭ রাঙামাটিতে ৯৭ স্থানে পাহাড়ধস, ২ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত আয়াতুল্লাহ খামেনির দাফন আজ মাদরাসায় টিকটক ভিডিও তৈরি, হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দারুল মাআরিফ, শিক্ষা কার্যক্রম বন্ধ ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ মরহুম গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজের স্মৃতিচারণ করলেন শাইখ সুদাইস নারী প্রশিক্ষক নিয়োগ দেবে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন প্রাথমিকে নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের দাবি সংসদে

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৪৫ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ৫৫ হাজার।

মহামারির ১১ মাসে প্রথমবারের মতো একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ৪৪৬ জন। নতুন শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ ১৫ হাজার মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট সাত কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৫৫ হাজার ৪৪ জনের। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ১০ জন।

পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৬১৮ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ১৪ হাজার ৫৭৭ জনের। দেশটিতে একদিনে ৩ হাজার ৪৮৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ৪৭ হাজার।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৯ লাখ ৫১ হাজার ৭২ জন এবং মারা গেছে এক লাখ ৪৪ হাজার ৪৮৭ জন। ভারতে দুদিনের তুলনায় কিছুটা কমেছে আক্রান্তের হার। দেশটিতে একদিনে ১৮ হাজার ১৬৪ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৭০ লাখ ৪২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮৩ হাজার ৮২২ জনের। প্রতিদিনের আক্রান্তের হিসেবে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ৪৩৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯৬৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ