বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় সীমান্তে ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূণ্যরেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবি'র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান ভারতের হিলি বিএসএফ ১৮০ ক্যাম্প কমান্ডার দালবীর সিংহের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এসময় সেখানে দুই বাহিনীর সৈনিক উপস্থিত ছিলেন।

তবিবুর রহমান জানান, আজ আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দুই বাহিনী যেন সুষ্ঠুভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে এজন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিনগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বিজিবি-বিএসএফ। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ রেওয়াজ চলে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ