রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ঢাকা কলেজের অধ্যাপক আফরোজা সুলতানা আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আন নোমান: ব্রেন স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক আফরোজা সুলতানা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

আফরোজার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন তার ভাই ইমন। তিনি জানান, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা ১৫মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ব্রেন হেমারেজ সংক্রান্ত জটিলতায় তাকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার অবস্থার অবনতি হলে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

অধ্যাপক আফরোজা সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম মইনুল হোসেন। তিনি বলেন, ‘অধ্যাপক আফরোজা সুলতানা সবার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি ও সুমিষ্টভাষী ছিলেন। তার ‍মৃত্যু আমাদের জন্য বিরাট এক ক্ষতি। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করছি।’

এছাড়াও শোক প্রকাশ করেছেন ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহা. আবু তাহের পাটোয়ারি। তিনি বলেন, ‘আফরোজা সুলতানা দীর্ঘদিন আমার সহকর্মী হিসেবে কাজ করেছেন। তিনি অত্যন্ত বিনয়ী, সৎকর্মপরায়ণ এবং ছাত্রবান্ধব শিক্ষক ছিলেন। তার এই হঠাৎ চলে যাওয়া আমাদের অঙ্গনে বিরাট এক শূন্যতার সৃষ্টি করেছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ