বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৭ রাঙামাটিতে ৯৭ স্থানে পাহাড়ধস, ২ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত আয়াতুল্লাহ খামেনির দাফন আজ মাদরাসায় টিকটক ভিডিও তৈরি, হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দারুল মাআরিফ, শিক্ষা কার্যক্রম বন্ধ ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ মরহুম গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজের স্মৃতিচারণ করলেন শাইখ সুদাইস নারী প্রশিক্ষক নিয়োগ দেবে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন প্রাথমিকে নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের দাবি সংসদে

খাগড়াছড়িতে ‘মুক্তিযুদ্ধে আলেমদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি থেকে>

ইসলামী আন্দোলন খাগড়াছড়ি সদর উপজেলার উদ্যোগে মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের ভূমিকা, বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় জেলা শহরের আরামবাগস্থ কার্যালয়ে উপজেলা সভাপতি মুহা. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় আইম্মা ও ওলামা -মাশায়েখ পরিষদের আহবায়ক মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর।

আলোচনায় অংশগ্রহণ করেন জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা আবদুল হক গাজী, মুহা. রুস্তম হাওলাদার, সহ-সভাপতি আলামিন, সেক্রেটারি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, কলাবাগান মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির আরমান, নয়নপুর জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আলী হোসেন রাজন, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডা.রেজাউল করিম প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেন। অস্বীকার করার কোন সুযোগ নেই। ১৯৭১ সালে টিক্ক খান মরহুম হাফেজ্জী হুজুর রহ. কে আলবদর বাহিনীর প্রধান বানাতে চাইলে তিনি ঘৃণাভরে প্রত্যাখান করেন এবং সকলকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানান।

পরিশেষে আল্লাহর নিকট মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ