বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

ইসলামভীতি ছড়ায় এমন ‘বিষয়বস্তু’ ফেসবুক থেকে মুছে ফেলার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলিমবিরোধী বিষয়বস্তু মুছে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতাদের ৩০ জনের একটি দল। কথিত ইসলামফোবিয়ার বিষয়টিকে ‘বিপজ্জনক ও মারাত্মক’ বলে অভিহিত করে তারা এই আহ্বান জানান।

ডেমোক্রেটিক দলের কংগ্রেস সদস্য ডেবি ডিঙ্গেলের নেতৃত্বে আইনপ্রণেতারা বলেন, ‘ফেসবুক তাদের প্ল্যাটফর্মকে মুসলমানদের প্রতি অমানবিক ব্যবহার এবং বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও গণহত্যা উস্কে দেওয়ার মতো অপব্যবহারের’ প্রতিক্রিয়ায় ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে।

‘মুসলিমদের লক্ষ করে ছড়ানো ঘৃণা ও সহিংসতাকে কার্যকরভাবে রুখতে এখন পর্যন্ত ফেসবুকের অনীহাই পরিলক্ষিত হয়েছে’ উল্লেখ করে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গকে লেখা এক চিঠিতে তারা এ কথা বলেন।

আইনপ্রণেতারা ছয়টি মানদণ্ড চেয়েছেন, যেখানে মুসলিমবিরোধী ধর্মান্ধতার বিষয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন, মিলিশিয়া এবং শ্বেত আধিপত্যবাদীদের জন্য বৃহত্তর প্রয়োগকারী পদক্ষেপ এবং ফেসবুকের মুসলিমবিরোধী সহিংসতা, গণহত্যা এবং বন্দীদশা সক্রিয়করণের ওপর একটি স্বাধীন পর্যালোচনাসহ বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে।

অ্যাডভোকেসি গ্রুপ মুসলিম অ্যাডভোকেটসের পরিচালক স্কট সিম্পসন এই চিঠির জন্য আইন প্রণেতাদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমেরিকা ও বহির্বিশ্বের মুসলমানদের যে ক্ষতির কারণ হয়েছে তার জন্য ফেসবুককে দায়বদ্ধ করার পক্ষে’ এই চিঠি ব্যাপক ভূমিকা রাখবে।

চিঠিতে তিনি আরও বলেন, ‘ক্রাইস্টচার্চের শ্যুটার কেবল তার হত্যাযজ্ঞ লাইভ সম্প্রচারের জন্য ফেসবুক ব্যবহার করেনি বরং এই প্ল্যাটফর্মে সে একাধিক মুসলিমবিরোধী ঘৃণিত গোষ্ঠীর সদস্য ছিল। মুসলিমবিরোধী ঘৃণা ছড়ানোর মারাত্মক পরিণতি রয়েছে এবং মার্ক জুকারবার্গ ও শেরিল স্যান্ডবার্গকে তাদের প্ল্যাটফর্মে এটির বিস্তাররোধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ