বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে ৯৭ স্থানে পাহাড়ধস, ২ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত আয়াতুল্লাহ খামেনির দাফন আজ মাদরাসায় টিকটক ভিডিও তৈরি, হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দারুল মাআরিফ, শিক্ষা কার্যক্রম বন্ধ ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ মরহুম গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজের স্মৃতিচারণ করলেন শাইখ সুদাইস নারী প্রশিক্ষক নিয়োগ দেবে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন প্রাথমিকে নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের দাবি সংসদে আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করছে হাসানাহ ফাউন্ডেশন

ফরিদপুরের ‘খাবাসপুর মাদরাসা’র ঐতিহাসিক মাহফিল শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপন্ডেন্ট>

বৃহ্ত্তর ফরিদপুরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া শামসুল উলুম (খাবাসপুর মাদরাসা)-এর ৫১ তম বার্ষিক মাহফিল আগামী শুক্রবার (১৮ ডিসেম্বর) বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মাহফিল না হওয়ার ব্যাপারে যে গুজব সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাদরাসার শিক্ষক হাফেজ আবরারুল হক। নির্দিষ্ট দিনে যথাসময়ে সকল আমন্ত্রিত মেহমানদের উপস্থিতিতে-ই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা তিনি নিশ্চিত করেছেন।

এবছর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া মাদানিয়া বারিধারা-ঢাকার ভারপ্রাপ্ত মুহতামিম আল্লামা নাজমুল হাসান। প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ গ্রহণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, তিনিও যথাসময়ে উপস্থিত থাকবেন বলে মাদরাসার মুহতামিমের সূত্রে আবরারুল হক জানান। এ ছাড়া মাহফিরের বিশেষ বক্তা দারুল উলুম রাহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাসান জামিল এবং প্রধান আকর্ষণ শায়খ কারী আহমাদ বিন ইউসুফ আল আজহারী।

খাবাসপুর মাদরাসার মুহতামিম মুফতী কামরুজ্জামানের সভাপতিত্বে ঐতিহাসিক এই মাহফিল মধ্যরাতে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। তিনি এলাকাবাসীকে মাহফিলে আসার জন্য বিনীত অনুরোধ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ