বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: শাহে আলম ঢাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৭ রাঙামাটিতে ৯৭ স্থানে পাহাড়ধস, ২ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত আয়াতুল্লাহ খামেনির দাফন আজ মাদরাসায় টিকটক ভিডিও তৈরি, হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দারুল মাআরিফ, শিক্ষা কার্যক্রম বন্ধ ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে। এতে সেতুর পশ্চিম পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মুহা. মোসাদ্দেক হোসেন বলেন, কুয়াশা বেড়ে যাওয়ায় সামনের সব কিছু ঝাপসা হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে রাত ১টা ৫৫ মিনিটে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে সেতুর পশ্চিম পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে।

তিনি বলেন, কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে যান চলাচল ফের স্বাভাবিক হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ