বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ইব্রাহিম খলিলের মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কাবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ (১৫ ডিসেম্বর) মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সহ সভাপতি মংসাথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আবচার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, যুগ্ন-সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রিয়সত আলী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদার, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, যুগ্ন সম্পাদক বাপ্পি দাশ, যুগ্ন সম্পাদক আনিসুর আলম আনিকসহপ্রমুখ উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, আমি নির্বাচিত হলে জনগণের ন্যায্য অধিকার সহ আধুনিক খাগড়াছড়ি শহর গঠনের লক্ষে অগ্রণী ভূমিকা পালন করবো-ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ