বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

হত্যার দায়ে এক বাংলাদেশ যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিল সিঙ্গাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে সিঙ্গাপুরের আদালত। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির নাম আহমেদ সেলিম । ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর সিঙ্গাপুরের গিয়ালংয়ের গোল্ডেন ড্রাগন হোটেলের একটি কক্ষে ভারতোনো সুরাত নামের ওই ইন্দোনেশিয়ান নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন সেলিম। ওই হত্যার ঘটনায় আজ সোমবার এই আদেশ দেয় দেশটির আদালত।

জানা যায়, দেশটির জুডিশিয়াল কমিশনার মাভিস চিওন সেলিম আহমেদকে ওই হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। যার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এ রায়ে আসামী সেলিম তেমন কোন প্রতিক্রিয়া জানান নি। ভারতোনো সুরাত নামের ওই নারীকে অন্য এক ব্যক্তির সাথে সম্পর্ক করায় হত্যা করে সেলিম।

আরো জানা যায়, ২০১২ সালে ভারতোনো সুরাত এবং সেলিম ভালবাসার সম্পর্কে আবন্ধ হন এবং ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন। এমনকি ২০১৭ সালে তারা আংটি বদলও করেন। তবে ২০১৮ সালের মাঝামাঝি সময়ে ভারতোনো সুরাত অন্য একজন বাংলাদেশির সাথে সম্পর্কে জড়ান। এবং ওই সম্পর্কের জেরেই সেলিম তার প্রেমিকা ভারতোনো সুরাতকে হত্যা করে বলে আদালতে জানানো হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ