বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

আসামের মন্ত্রিসভায় সরকার পরিচালিত মাদরাসা ও টোল বন্ধের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বিজেপিশাসিত আসামে সরকার পরিচালিত মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিধানসভার শীতকালীন অধিবেশনেই এ ব্যাপারে বিধানসভায় বিল পেশ করা হবে।আসামের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ওই তথ্য জানিয়েছেন।

গতকাল রোববার এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে।

অসম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কৃত টোলগুলো কুমার ভাস্করবর্মা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে। সেগুলো গবেষণা, জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠবে যেখানে ভারতীয় সংস্কৃতি, সভ্যতা ও জাতীয়তাবাদ নিয়ে পড়াশোনা হবে।

অসমের মন্ত্রী চন্দ্রমোহন পটওয়ারি বলেন, রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। মাদ্রাসা ও সংস্কৃত টোল সম্পর্কিত বিদ্যমান আইন বাতিল করা হবে। ২৮ ডিসেম্বর থেকে অসম বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে।

সম্প্রতি অসমের শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, রাজ্যের সরকারি মাদ্রাসা বন্ধ করা হবে। ধর্ম শিক্ষা সরকারের কাজ হতে পারে না। মন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী এবার তা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে অসম সরকার।

অসমের শিক্ষা মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গত অক্টোবরে বলেছিলেন, অসমে ৬১০ টি সরকারী মাদ্রাসা রয়েছে এবং সরকার এই প্রতিষ্ঠানগুলিতে প্রতি বছর ২৬০ কোটি টাকা ব্যয় করে। তিনি বলেন, রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ড অসম ভেঙে দেওয়া হবে। সমস্ত সরকারী মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হবে। বর্তমান শিক্ষার্থীদের জন্য নতুন ভর্তি নিয়মিত শিক্ষার্থীদের মতো হবে বলেও মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মন্তব্য করেন।

এরআগে অসমে মুসলিমদের বিভিন্ন সংগঠন যৌথভাবে শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কাছে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত বাতিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার ওই সিদ্ধান্ত থেকে যে পিছিয়ে আসবে না তা মন্ত্রিসভায় প্রস্তাব পাশ এবং আসন্ন শীতকালীন অধিবেশনে বিধানসভায় ওই ইস্যুতে বিল আনার ঘোষণার মধ্যদিয়ে স্পষ্ট হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ