বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম কাবার সামনে নামাজ আদায়কালে অনেক হাজি যে ভুল করেন, জানালেন শায়েখ সুদাইস

কাউকে অপমান করলে ৬ মাসের কারাদণ্ড আমিরাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেলিফোনে বা ব্যক্তিগতভাবে কাউকে অপমান করলে শাস্তির ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন। কাউকে অপমান করলে জড়িত ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার দিরহাম জরিমানা করা হবে। খবর গালফ নিউজের।

এক ভিডিওতে আমিরাতের পাবলিক প্রসিকিউশন জানান, ফেডারেল পেনাল কোডের ৩৭৪ ধারা অনুযায়ী কাউকে টেলিফোনে বা অন্যদের সামনে বা চিঠির মাধ্যমে অপমান করা হলে জড়িতকে ছয় মাস সাজা ভোগ বা সর্বোচ্চ পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে।

তবে কাউকে যদি অন্যদের অনুপস্থিতে বা চিঠির মাধ্যমে অপমান করা হয় তাহলে সর্বোচ্চ পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে অভিযুক্তকে। ভিডিওতে উল্লেখ করা হয়, আমিরাতের সংস্কৃতির প্রতি মানুষকে উৎসাহী করা এবং অপরাধ কমিয়ে আইনের প্রতি সচেতনতা বৃদ্ধি করাই তাদের লক্ষ্য।

এ কারণে এই শাস্তির বিধান করা হয়েছে। কোনো সরকারি চাকরিজীবী বা জনসেবায় নিয়োজিত কেউ এ ধরনের অপরাধ করলে তাকেও এই সাজা ভোগ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ