বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় ইউকে জমিয়তের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে গত শনিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪ টায় জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় বিশেষ লাইভে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

আল্লামা কাসেমীর ছোটো ভাই শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক, মুফতি নাছির উদ্দিন খান, হাফেজ মাওলানা হামিদুর রহমান হেলাল নিউকাসল, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা শাহ আমিনুল ইসলাম, ট্রেজারার হাফেজ হোসাইন আহমদ বিশ্বনাথী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শামসুল আলম কিয়ামপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদ।

মাহফিলে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান,সহকারী প্রচার সম্পাদক হাফিজ মওলানা রশিদ আহমদ, উপদেষ্টা আলহাজ সৈয়দ রাজা মিয়া, ইউকে জমিয়তের সহকারী ওয়েলফেয়ার সম্পাদক আবদুর রহমান কোরেশী।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ মোনাজাতের আহ্বান জানান। দোয়া পরিচালনা করেন বৃটেনের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শায়খ আসগর হোসাইন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ