রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আল্লামা কাসেমীর ইন্তেকালে আঞ্জুমানে তা'লীমুল কুরআনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের উপদেষ্টা, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী শাহ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নো'মানী।

নেতৃদ্বয় বলেন, বাংলার মাদানী খ্যাত আল্লামা কাসেমী সর্বজন শ্রদ্ধেয় একজন মুখলিস বুযুর্গ ও প্রতিনিধিত্বশীল রাহবার ছিলেন। তিনি ছিলেন ইলমে অহী বিস্তারে আত্বনিবেদিত, দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন, প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং বাস্তবিক অর্থে দীনের দা’ঈ। তিনি আমৃত্যু হাদীসের দারস, ওয়াজ-নসিহতের মাধ্যমে আপামর জনতার মাঝে দ্বীনের প্রচার-প্রসারে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ইসলামী শিক্ষা বিস্তারে তাঁর অনবদ্য অবদানের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে রাব্বুল আ'লামিনের দরবারে জান্নাতে সুউচ্চ মাকামের জন্য দুয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য, ছাত্র ও ভক্তবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ