বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

স্কুলছাত্রীদের স্কার্ফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক স্কুলে ছাত্রীদের ওপর স্কার্ফ পরার ওপর যে নিষিধাজ্ঞা জারি করা হয়েছিল, তা বাতিল করেছে দেশটির আদালত। শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত আইনটি বাতিল করে। খবর বিবিসির।

আদালত জানায়, ইসলামি পোশাককে লক্ষ্য করে এবং ধর্মীয় স্বাধীনতা খর্ব করতে এ নিষেধাজ্ঞা জারি ছিল।

তুরস্কের ডেইলি সাবাহ জানায়, অস্ট্রিয়ার পূর্ববর্তী জোট সরকার ২০১৯ সালের মে মাসে এ আইন করেছিল।

দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির সঙ্গে মিলে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পিপলস পার্টি। তবে দুর্নীতির দায়ে কয়েকদিন পরেই পদত্যাগ করে ওই সরকার।

১০ বছরের নিচে মেয়েদের ওপর স্কার্ফ পরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সরকারের ভাষ্য ছিল, রাজনৈতিক ইসলাম থেকে মেয়েদের সুরক্ষার জন্য এ আইন করা হয়েছিল।

তবে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে আবার ক্ষমতায় আসা পিপলস পার্টি এ নিষেধাজ্ঞা ১৪ বছরের নিচের বয়সী মেয়েদের পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। পরবর্তীতে আদালতে সেই আইনের চ্যালেঞ্জ জানায় দুই শিশু এবং তাদের বাবা-মা। যাতে আইনটি তুলে নেয়ার রায় দিল আদালত।

এদিকে অস্ট্রিয়ার মুসলিমদের সংগঠন ইসলামিক ফেইথ কমিউনিটি আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ