বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া ব্যবহারে এখনই সতর্ক হোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আপনি কি মানসিক আবসাদে ভুগছেন? সারাদিনে আপনি ৫ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়াতে মগ্ন থাকেন কি? এটি আপনার মানসিক অবসাদের কারণ হতে পারে। সমীক্ষা থেকে উঠে এসেছে এমনই তথ্য। বার্তাসংস্থা মিররে প্রকাশিত একটি তথ্য অনুসারে দেখা গিয়েছে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার থেকে শুরু করে বর্তমানে প্রায় প্রতিটি মানুষের জীবনের সঙ্গেই সোশ্যাল মিডিয়া যুক্ত।

নতুন একটি সমীক্ষা থেকে দেখা গেছে, সারাদিনে যদি ৫ ঘণ্টা ধরে সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত থাকেন তাহলে মানসিক অবসাদ আপনার বাড়বে। এর ফলে মাত্র ছমাসের মধ্যে আপনি মানসিক অবসাদগ্রস্ত হতে পারেন। মানুষের মন নানা কারণেই অবসাদগ্রস্ত হতে পারে। তবে সোশ্যাল মিডিয়ার প্রভাব বর্তমানে অনেকটাই বেশি।

একটি সমীক্ষায় থেকে দেখা গেছে, যারা দিনে যতবেশি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করেন, তারা তত বেশি মানসিক অবসাদের শিকার হন। শুধু সময়ের অপচয়ই নয়, মনের গভীরে প্রভাব ফেলে এই সোশ্যাল মিডিয়া। দিনের অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটানোর বদলে যদি ব্যক্তি তার নিজের উন্নতিতে কাজ করেন তাহলে তিনি জীবনে অনেক বেশি উন্নতি লাভ করবেন।

তবে সোশ্যাল মিডিয়ার যে শুধু খারাপ দিকই রয়েছে তা নয়, আধুনিক জীবনকে অন্য একটি স্তরে নিয়ে গেছে এই মাধ্যমগুলি। তবে তাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। করোনার বিষয়ে মানুষকে সচেতন করার অন্যতম হাতিয়ার ছিল কিন্তু এই সামাজিক মাধ্যমই। তাই গবেষকদের মতে, প্রতিটি মানুষের উচিত সোশ্যাল মিডিয়াকে তার শক্তি করা, তার শিকার হয়ে যাওয়া নয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ